ঢাকা,জুলাই ১৬, রেডটাইমস বিডি ডকটম
শহীদ আফ্রিদি টেষ্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। পাকিস্তানের এই অধিনায়ক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দিনে এ ঘোষণা দিলেন। শহীদ আফ্রিদি বর্তমানে পাকিস্তান দলের অধিনায়ক।
যদিও তার এই সিদ্ধান্তের কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানায়নি। আর দলের সহকারী অধিনায়ক সালমান বাট দ্বিতীয় টেস্টের নেতৃত্ব দিচ্ছেন।
আফ্রিদি আজ স্কাই স্পোর্টকে জানিয়েছেন, আমি বর্তমানে টেস্ট খেরতে আগ্রহী নই। তার পরেও বোর্ড আমাকে বলেছে, আমি উপভোগ করতে পারি কিনা। আমার মানসিক অবস্থা তেমন ভাল না।
আমাদের দলে যোগ্য অলরাউন্ডার দরকার।শহীদ আফ্রিদি জানান, এশিয়া কাপ চলাকালে আমি আহত হয়। আর টেস্ট ক্রিকেট খেলতে যে ধরনের শারীরিক অবস্থা দরকার তা বর্তমানে আমার নেই।ওয়ানডে এবং টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট খেলতে আমি এখনও মজা পাই বলে মন্তব্য করেন আফ্রিদী।
এ কারণে আমি ওইসব খেলাতে মনোযোগ দিতে চাই। এইসব কারণেই আমি টেস্ট ক্রিকেট থেকে বিদাই নিচ্ছি। দ্য উইজডেন ক্রিকেটকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, আফ্রিদি টেস্ট ক্রিকেট খেলতে পছন্দ করছেন না।
আর শরীরটা যদিও ভাল যাচ্ছে না তাই আর বেশী দিন খেলতে চাই না।পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি ইজাজ বাট ‘‘ক্রিকেট ইনফোকে’’ জানান, আফ্রিদীর এই সিদ্ধান্তের কথা আমরা এখনও অবগত নই। আফ্রিদি দেশে ফিরুক পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।পিসিবির ইয়ার সাইদ ক্রিকেট ইনফোকে জাান, আফ্রিদির এ সিদ্ধান্ত আশ্চর্যজনক।
রেডটাইমস বিডি ডটকম/জেআই/ওও/এসডি