|
পাকিস্তান, ১৭ জুলাই, রেডটাইমস বিডি ডটকম: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।
বাসটি সীমান্তবর্তী শহর প্যারাচিনার থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান শহর পেশোয়ারের দিকে যাচ্ছিল।
আদিবাসী অধ্যুষিত এলাকা কুররামের মধ্য দিয়ে যাওয়ার সময় সশস্ত্র একটি গ্র“প হঠাৎ তাদের ওপর হামলা করে।
কুররামে গত কয়েক বছর ধরে চলমান সহিংসতায় অসংখ্য মানুষ নিহত হয়েছেন।
এ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গ্র“পগুলোর সংঘর্ষ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এর আগে এই মাসেই লাহোরে একটি মাজার ও দেশের বিভিন্ন স্থানে বোমা হামার গঠনায় শতাধিক নিহত হয়। রেডটাইমস বিডি ডকম/ ই এইচ/ আই এইচ/ এন ডি
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |