E-mail this to a friend Printable version
 

ভিয়েতনাম বাংলাদেশে চাল রপ্তানি করবে



ffffffঢাকা, ২০ জুলাই,রেডটাইমস বিডি ডটকম
ভিয়েতনাম বাংলাদেশে সরকারিভাবে চাল রপ্তানি করবে। এজন্য দু’দেশের সরকারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে হবে। তারা বাংলাদেশের চাহিদা অনুযায়ী চাল সরবরাহ করতে পারবে। এজন্য তাদের প্রয়োজনীয় মজুত রয়েছে।
   
আজ খাদ্য ও দুর্যোগ ব্যবস্থানা মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সাথে সচিবালয়ে তাঁর অফিস কক্ষে ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশনের ভাইস জেনারেল ডাইরক্টোর চাও থি এনজোক হোয়া ’র নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ কথা জানায়। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশনের ডেপুটি হেড অভ্ ট্রেডিং ডিপার্টমেন্ট ট্রান ডং কিন ও ভিয়েতনাম দূতাবাসের কাউন্সিলর ফাম ভ্যান ডিন

প্রতিনিধি দল জানান, ভিয়েতনাম প্রতি বছর প্রায় ৬০ লাখ মে.টন চাল রপ্তানি করে। বাংলাদেশেও তারা চাল রপ্তানি করতে আগ্রহী। কি পরিমাণ চাল বাংলাদেশ ক্রয় করবে, আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশ কিভাবে চাল ক্রয় করে থাকে এবং সরকারিভাবে চাল সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশের পদ্ধতি সম্পর্কে প্রতিনিধি দল জানতে চায়। 

খাদ্যমন্ত্রী জানান, বাংলাদেশ ভিয়েতনাম থেকে ৫০ হাজার থেকে এক লাখ মে.টন চাল নিতে আগহী। সাধারণত উন্মূক্ত দরপত্রের মাধ্যমে সরকার আন্তর্জাতিক বাজার থেকে চাল কিনে থাকে। তবে সরকারিভাবে চাল কিনতে হলে দু’দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি করতে হবে। মন্ত্রী চুক্তির বিভিন্ন শর্তসমূহ সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।


তিনি বলেন, অনুকূল আবহাওয়া থাকলে বাংলাদেশ প্রয়োজনীয় চাল উৎপাদন করতে পারে। এ বছরেও দেশে ধানের উৎপাদন ভাল হয়েছে। কিন্তু বাজারে চালের দাম বেশি থাকায় অভ্যন্তরীণ বাজার থেকে চাল সংগ্রহ অন্যান্য বছরের তুলনায় কম হয়েছে। সরকার খাদ্য নিরাপত্তা আরো জোরদার করতে বিদেশ থেকে চাল আমদানি করছে।


প্রতিনিধি দল অধিকাংশ শর্তের সাথে ঐকমত্য প্রকাশ করেন। তাঁরা চুক্তি চূড়ান্ত করার আগে নিজ দেশের সরকারের সাথে টেলিফোনে আলাপ করার কথা জানান।
   

খাদ্য বিভাগের সচিবের সাথে বৈঠক করে আগামীকাল চুক্তির বিষয়সমূহ চূড়ান্ত করা হবে বলে সিদ্ধান্ত হয়।
   

এ সময়ে খাদ্য বিভাগের সচিব বরুণ দেব মিত্র, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান, খাদ্য বিভাগের যুগ্ম-সচিব খন্দকার আতিয়ার রহমানসহ খাদ্য বিভাগ ও খাদ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেডটাইমস বিডি ডটকম/প্রতিনিধি/ওও/এসডি




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen