E-mail this to a friend Printable version
 

কাস্টমসের আধুনিকায়নে শীঘ্রই আগ্রহপত্রে স্বাক্ষর : অর্থমন্ত্রী



fffঢাকা,জুলাই ২১,রেডটাইমস বিডি ডকটম
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশের কাস্টমস হাউজগুলোর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে আগামী এক সপ্তাহের মধ্যে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সাথে আগ্রহপত্র (লেটার অব ইনটেন্ট) স্বাক্ষর করা হবে।

তিনি বলেন, কাস্টমস হাউসের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ডব্লিউসিও আমাদের সহায়তা দিতে আগ্রহী। কিন্তু তাদের সাথে লেটার অব ইনটেন্ট না থাকায় এ সংস্থার বিদ্যমান অনেক সুবিধা বাংলাদেশ নিতে পারছে না।

এ লক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হবে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আজ ঢাকায় সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ‘অংশীদারিত্বের মাধ্যমে কাস্টমস হাউস ও বাণিজ্যের উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ডব্লিউসিও’র সেক্রেটারী জেনারেল কুনিও মিকুরিয়া, এনবিআর চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ ও এফবিসিসিআই সভাপতি একে আজাদ ।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর‘র সদস্য (শুল্ক) হুসেইন আহমেদ।
অর্থমন্ত্রী বলেন, পণ্যের দ্রুত খালাস, কাস্টমস হাউসের আধুনিকায়ন ও অটোমেশন এবং বিশ্বমানের সেবা নিশ্চিত করার লক্ষে আগ্রহপত্রের চুক্তি স্বাক্ষরিত হবে ।
তিনি আশা প্রকাশ করেন যে এ চুক্তির ফলে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য আরো সম্প্রসারিত হবে।

মুহিত বলেন, আগে আমদানি শুল্ক থেকে রাজস্ব আয়ের বর্ধিত অংশ পাওয়া গেলেও সম্প্রতিকসময়ে আন্তর্জাতিক বিভিন্ন চুক্তির কারণে এ খাত হতে রাজস্ব প্রাপ্তি হ্রাস পাচ্ছে।
কুনিও মিকুরিয়া বাংলাদেশের কাস্টমস হাউসগুলোর আধুনিকায়নসহ সেবার মানোন্নয়নে ডব্লিউসিও‘র পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগ্রহপত্র স্বাক্ষরের পর ডব্লিউসিও বাংলাদেশে তাদের একটি প্রতিনিধিদল পাঠাবে। তারা দেশের চারটি কাস্টমস হাউস পরিদর্শন এর বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করবে।

হাউসগুলোর চিহ্নিত এসব সমস্যা সমাধানের লক্ষ্যে পরবর্তীতে বিশেষজ্ঞ টিম আসবে।

তিনি বলেন, আগ্রহপত্র স্বাক্ষরিত হলে কাস্টমস হাউসগুলোতে কর্মরতদের প্রশিক্ষণ ও হাউসগুলোকে আটোমেশানের আওতায় নিয়ে আসাসহ সামগ্রিক শুল্ক ব্যবস্থাপনা সহজীকরণে ডব্লিউসিও’র সহায়তার পরিমাণ আরো বাড়বে।

এছাড়া কাস্টমস হাউসের এ ধরনের সংস্কারে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা পাওয়ার বিষয়েও ডব্লিউসি উদ্যোগ গ্রহণ করবে ।

নাসিরউদ্দিন বলেন, বেনাপোল স্থল বন্দরকে অটোমেশনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
সেমিনারে এনবিআরের উধ্বর্তন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রেডটাইমস বিডি ডটকম/প্রতিনিধি/ওও/এসডি




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen