চট্রগ্রাম,জুলাই ২৩,রেডটাইমস বিডি ডটকম
বাংলাদেশের সমুদ্রসীমানায় হাইড্রোগ্রাফিক জরিপ চালাতে নৌবাহিনীর বহরে সংযোজিত হয়েছে ‘বিএনএস অনুসন্ধান’ নামে অত্যাধুনিক একটি জরিপ জাহাজ।
নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই জাহাজের মাধ্যমে বাংলাদেশের সমুদ্র সীমানা নির্ধারন, পরিবেশ সংরক্ষন, নাব্যতা নির্ণয় সহ সমুদ্রে যে কোন স্থানে মাইন সনাক্ত করনের কাজও করা যাবে।
গতকাল শুক্রবার সকাল সোয়া ৯ টায় বিএনএস ফ্লোটিলা জেটিতে এটি আনুষ্ঠানিক ভাবে নোঙ্গর করে। এর আগে এই জরিপ জাহাজটি বাংলাদেশের সমুদ্র সীমানায় এসে পৌছালে নৌবাহিনীর ঐতিহ্য অনুযায়ী জাহাজের দু’পার্শ্বে টাগবোট থেকে পানি ছিটিয়ে বরণ করে নেয়া হয়।এসময় নৌ বানিীর উর্ধ্বতন কর্মকতারা জাহাজের অফিসার এবং নাবিকদের স্বাগত জানান। জাহাজটিতে ৮জন অফিসার এবং ৪৪জন নাবিক ছিল।
গত ৪ জুন জাহাজটি যুক্তরাজ্যের পোর্টস মাউথের ভিক্টরী জেটিতে যুক্তরাজ্যের নৌবাহিনী আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে। এর পর প্রায় ১৬ হাজার কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে চট্টগ্রাম এসে পৌঁছায়। এর আগে বিএনএস অনুসন্ধান নামের এই আধুনিক জরিপ জাহাজটি ্বৃটিশ রাজকীয় নৌবাহিনী এক্স এইচ এম এস রোবক নামে ব্যবহার করতো।
রেডটাইমস বিডি ডটকম/প্রতিনিধি/ওও/এসডি