E-mail this to a friend Printable version
 

বাংলাদেশের ভিতর দিয়ে ভারতে কার্গো পরিবহণে রাস্তা করা হবে: শাহজাহান খান



ব্রাহ্মণবাড়িয়া, ২৪ জুলাই, রেডটাইমস বিডি ডটকম:
বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের পশ্চিম বঙ্গ থেকে ত্রিপুরায় ওভার ডাইমেনশন কার্গো পরিবহণের জন্য ভারতীয়দের তত্বাবধানে ও পরামর্শে ১ বিলিয়ন ডলার ব্যয়ে রাস্তা এবং জেটি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌ ও পরিবহণ মন্ত্রী শাহজাহান খান।

তিনি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির অফিস প্রাঙ্গনে জেলা সড়ক  পরিবহন মালিক শ্রমিকদের পক্ষ থেকে তাকে দেয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।


মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ঠিকাদার ও শ্রমিকদের মাধ্যমে এ কাজ বাস্তবায়িত হবে । এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই ।
কনসাইনমেন্ট যাবার রাস্তার পাশাপাশি বাংলাদেশের যানবাহন চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরী করা হবে । ইতিমধ্যে এনিয়ে দুদেশের মধ্যে আলেচনা ও উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে ।

তিনি বলেন, বাংলাদেশের ৫৩ টি নৌ রুট খননের পরিকল্পনা নেয়া হয়েছে যার জন্য ১১ হাজার ৪শ ৭৩ কোটি টাকা খরচ নির্ধারণ করা হয়েছে । ভারতের ট্রান্সশিপমেন্ট কেন্দ্র হিসেবে আশুগঞ্জের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর লক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এবং শুল্ক স্টেশন বসানো হচ্ছে আশুগঞ্জে।

সড়ক ও নৌ পথের উন্নয়ন কার্যক্রম নেয়া হচ্ছে । ১৬ টি বিকল্প সড়ক স্থাপন ও নৌপথে নাব্যতা বৃদ্ধির এবং প্রয়োজনীয় জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে ।


মন্ত্রী আরো জানান, ভারতের  সাথে ট্রানজিট চুক্তি হওয়ায় আশুগঞ্জ নদী বন্দর থেকে আখাউড়া স্থল বন্দর পর্যন্ত রাস্তার ব্যাপক উন্নয়ন করা হবে। তিনি বলেন, ইতিমধ্যেই আশুগঞ্জ নদী বন্দরে জেটি নির্মাণ ও আশুগঞ্জ থেকে আখাউড়া স্থল বন্দর পর্যন্ত রাস্তা নির্মাণ  ও প্রশস্ত করার জন্য ভারত  বাংলাদেশকে এক বিলিয়ন ডলার প্রদান করেছে। তিনি বলেন, আশুগঞ্জে নৌ-বন্দর নির্মিত হলে এই অঞ্চলের ব্যবসা বানিজ্যের প্রসার লাভ করবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের (সরাইল-আশুগঞ্জ)  সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওসমান আলী,সাংগঠনিক সম্পাদক কাজী মোতাহার হোসেন  ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমানুল হক সেন্টু।

বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, জেলা বাস  ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হানিফ, জেলা শ্রমিক ইউনিয়নের  সভাপতি মনছুর আলী দানা ও সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া প্রমুখ।
রেডটাইমস বিডি ডটকম/ প্রতিনিধি/ ই এইচ/ আই এইচ




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen