|
নারায়নগঞ্জ,জুলাই ২৫,রেডটাইমস বিডি ডটকম রূপগঞ্জ উপজেলার সাহাপুর এলাকার নবকুড়ি কিন্ডার গার্ডেনের আট বছরের শিশু কেজি ওয়ানের এক ছাত্রকে দেরী করে স্কুলে আসায় স্কুলের অধ্যক্ষ ডাষ্টার দিয়ে পিটিয়ে আহত করেছে।
গুরুতর আহতাবস্থায় ওই শিশুকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপে¬ক্্ের তিন দিন চিকিৎসা নিতে হয়েছে।
আহত নবকুড়ি কিন্ডার গার্ডেনের কেজি ওয়ানের ছাত্র সৌনব ঘোষের বাবা উদয়ন কৃষ্ণ ঘোষ জানান, তার আট বছরের শিশু ছেলে সৌনব ঘোষ নবকুড়ি কিন্ডার গার্ডেনের কেজি ওয়ানের ছাত্র।
গত বুধবার সকালে স্কুলে দেরী করে যাওয়ার স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফ বাচ্চু তাকে ডাষ্টার দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্যকমপে¬ক্্ের ভর্তি করা হয়। তিন দিন চিকিৎসা শেষে সৌনবকে বাসায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে অধ্যক্ষের সঙ্গে দেখা করে কথা বলতে চাইলে তিনি আমার সাথেও অশোভন আচরণ করেন এবং দেখে নেয়ার হুমকি দেন।
এ ব্যাপারে নবকুড়ি কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ আলতাফ হোসেন বাচ্চুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
রেডটাইমস বিডি ডটকম/প্রতিনিধি/ওও/এসডি
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |