আফগানিস্তানে অপহৃত বাংলাদেশী নাগরিক উদ্ধার
|
|
আফগানিস্তান,জুলাই ২৫,রেডটাইমস বিডি ডটকম আফগানিস্তানের সামানগান প্রদেশে অপহৃত তিন বাংলাদেশী নাগরিককে মুক্ত করা হয়েছে বলে দেশটির পুলিশ খবর দিয়েছে।
আফগান পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, আফগান নিরাপত্তা বাহিনী ও ন্যাটো সেনাদের যৌথ তল্লাশি অভিযানে ওই তিন বাংলাদেশীকে উদ্ধার করা সম্ভব হয়।
আফগান পুলিশের মুখপাত্র মোহাম্মাদ সাদেক আজিজি জানিয়েছেন, উদ্ধার অভিযানের সময় সংঘর্ষে তিন অপহরণকারী ও একজন আফগান পুলিশ নিহত হয়েছে।
গত বৃহস্পতিবার অজ্ঞাত বন্দুকধারীরা সামানগান প্রদেশ থেকে তিন বাংলাদেশী ও দুই আফগান নাগরিককে অপহরণ করেছিলো।
অপহৃত ব্যক্তিরা দক্ষিণ কোরিয়ার একটি নির্মাণ কোম্পানির হয়ে আফগানিস্তান পুনর্গঠনের কাজ করছে। রেডটাইমস বিডি ডটকম/প্রতিনিধি/ওও/এসডি
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |
| |
| |
| |
|
|
|
| |
| Related News |
| No more Related News Found |
|
|
| |
|
|
|
|
| |
| |
|
|
|