রাজশাহীর পুঠিয়ায় ১৪৪ ধারা জারি
|
|
রাজশাহী, ২৬ জুলাই, রেডটাইমস বিডি ডটকম: রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকায় ছাত্রদল নেতা আতাউর রহমান নুহ হত্যাকান্ডের ঘটনায় আওয়ামীলীগ ও বিএনপি পরস্পরকে দায়ী করে সোমবার একই স্থানে সমাবেশ ডেকেছে।
উদ্ভুত পরিস্থিতিতে সহিংসতা এড়াতে বিড়ালদহে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
গত রবিবার রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিড়ালদহ কলেজ এবং আশেপাশের ৫শ’ গজের মধ্যে অবস্থিত এলাকায় ১৪৪ ধারা জারি করে মাইকিং করা হয়েছে।
আজ সোমবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনোয়ার রেডটাইমসবিডি ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনোয়ার ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করে বলেন, দু’টি রাজনৈতিক দল একটি হত্যাকান্ডকে ঘিরে একই স্থানে সমাবেশ আহবান করায় সম্ভাব্য সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
তিনি জানান, সোমবার রাত ১২ টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
পুঠিয়া থানা অফিসার্স ইনচার্জ (ওসি) জিয়াউল আলম রেডটাইমস বিডি ডটকমকে জানান, সোমবার বেলা ১০ টায় বিড়ালদহ কলেজে একই সময় স্থানীয় আওয়ামীলীগ ও বিএনপি, ছাত্রদল নেতা আতাউর রহমান নুহ হত্যাকান্ডের ঘটনায় পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে।
এই নিয়ে বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সোমবার সকাল থেকে যেন কোন পক্ষই সভা সমাবেশ ও মিছিল করতে না পারে সেজন্য রোববার রাতে পরিস্থিতি বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা জারি করেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিড়ালদহ বাজারের কাছে মাইপাড়া মসজিদের সামনে প্রকাশ্যে বানেশ্বর ইউপি ছাত্রদল নেতা নুহকে জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় এলাকায় আওয়ামীলী ও বিএনপি মুখোমুখি অবস্থান নিয়েছে। রেডটাইমস বিডি ডটকম/ প্রতিনিধি/ ই এইচ/ আই এইচ
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |
| |
| |
| |
|
|
|
| |
| Related News |
| No more Related News Found |
|
|
| |
|
|
|
|
| |
| |
|
|
|