অপহৃত ৫ শিশুকে ফেরত দেয়নি বিএসএফ
|
|
ঠাকুরগাঁও, ২৬ জুলাই, রেডটাইমস বিডি ডটকম: হরিপুর উপজেলার মিনাপুর গ্রামের অপহৃত ৫শিশুকে বিএফএফ ফেরত দেয়নি।
সীমান্তে ৩৫৪নং পিলারের পাশে বাংলাদেশ সীমান্তে জলাশয়ে মাছ ধরতে গিয়ে শুক্রবার সকালে বিএসএফ কোন কারণ ছাড়াই অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায়।
বিএসএফের বরাত দিয়ে বিডিআর সেক্টর কমান্ডার কর্ণের সালেহ আহমেদ জানান, সোমবার ৫শিশুকে ভারতের আদালতে ওঠানো হয়। তারপর আদালতের অনুমতি নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
বিএসএফের পক্ষে বলা হয়, ছোট ৩শিশুকে ফেরত দেওয়া হতে পারে। সামান্য বড় ২শিশু সালাউদ্দিন ও পানিয়াকে জেল হাজতে পাঠাতে পারে আদালত।
হরিপুর বিডিআর ২ রাইফেলস ব্যাটালিয়ন কোম্পানী কমান্ডার আতিয়ার রহমান জানান, ৫ শিশুকে ফেরত নেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে ভারতের সনগাঁও বিএসএফ ক্যাম্পে চিঠি দিয়েছি।
বিএসএফ কর্তৃপক্ষ প্রথমে তাদের ফেরত দিতে চাইলেও শনিবার সারাদিন পতাকা বৈঠকের নামে টালবাহানা করে। অবশেষে তাদের ফেরত না দিয়ে বিএসএফ কর্তৃপক্ষ আলোচনা ছাড়াই চলে যায়।
শিশুদের ফেরতের ব্যাপারে রবিবার সন্ধ্যা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনরুপ সাড়া না পাওয়ায় এলাকায় আতংক বিরাজ করছে। যেকোন সময় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। এদিকে বিডিআর সীমান্তে লোকবল বাড়িয়ে টহল দিচ্ছে।
বিএসএফ ভারি অস্ত্র নিয়ে সীমান্তে টহল দিচ্ছে বলে জানা গ্রামবাসীর কাছে জানা গেছে। মিনাপুর গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র সালাউদ্দিন (১৫), নজরুলের পুত্র মন্টু (৮), দেনিয়ারের পুত্র পানিয়া (১৫), জয়নালের পুত্র সেতাবুর ওরফে বিহারী (১০) ও কশির উদ্দিনের পুত্র কালাম (১৩) কে ভারতের সনগাঁও ক্যাম্পের বিএসএফ ধরে নিয়ে যায়।
৪দিনেও ফেরত না পাওয়ায় তাদের মামা বাবা আত্মীয়-স্বজনদের আহাজারি কেউ থামাতে পারছেন না। রেডটাইমস বিডি ডটকম/ প্রতিনিধি/ ই এইচ/ আই এইচ
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |
| |
| |
| |
|
|
|
| |
| Related News |
| No more Related News Found |
|
|
| |
|
|
|
|
| |
| |
|
|
|