|
ঢাকা, ২৬ জুলাই, রেডটাইমস বিডি ডটকম: বিএনপির দলীয় এমপি শহীদউদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা দায়ের করা ৪টি পৃথক মামলায় ৩মাস করে অন্তবর্তীকালিন জামিন দিয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে ৩ সপ্তাহের রুল জারি করা হয়েছে।
আজ বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অন্যদিকে বিএনপির আরেক নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ত্রাণের টিন আতœসাৎ মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করের হাইকোর্টের একই বেঞ্চ। শহীদউদ্দিন চৌধুরী ও সালাউদ্দিন আহমেদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিষ্টার মওদুদ আহমদ ও মাহবুব উদ্দিন খোকন। এর অগে বিএনপির ডাকা ২৭ জুনের হরতালের দিন পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে শাহবাগ থানায় চারটি মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে টিন আতœসাতের অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে এই মামলাটি দায়ের করা হয়। রেডটাইমস বিডি ডটকম/ ই এইচ/ আই এইচ/ এস ডি
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |