E-mail this to a friend Printable version
 

শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার


ঢাকা, ২৭ জুলাই, রেডটাইমস বিডি ডটকম:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রাজধানীর বনানীতে ঢাকা-ময়মনসিংহ সড়কে অবরোধ প্রত্যাহার করেছে।

টিউশন ফি'র ওপর শতকরা ৪ ভাগ ভ্যাট (মুসক) প্রত্যাহারের দাবিতে এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বনানীর কাকলীতে বিকাল সাড়ে ৩ টার দিকে মহাসড়ক অবরোধ করে।

এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা বিকাল সাড়ে ৪ টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় মহাসড়কে যান চলাচল শুরু হয়।
এর আগে, মহাখালীর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে আমতলীতে গুলশান ১-মহাখালী সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থতি নিয়ন্ত্রণে পুলিশ মোতয়েন করা হয়েছে।

এর আগে সোমবার গুলশান, বনানী ও মহাখালী এলাকায় ৭ ঘণ্টা ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটে।

টিউশন ফি'র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় বিমানবন্দর সড়ক এবং মহাখালী-গুলশান সড়কে প্রায় ৭ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সড়ক অবরোধকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস শেল ছুঁড়ে এবং লাঠিচার্জ করে। শিক্ষার্থীরা ২০/২৫টি গাড়ি ভাংচুর করে।

রেডটাইমস বিডি ডটকম/ ই এইচ/ আই এইচ/ এস ডি




WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 
 
 
Bookmark with:  
    GoogleFacebook  GoogleGoogle    
 
More News
 
Related News
No more Related News Found
 
 
 
 
কৃষি ও কৃষকের গল্প
বিনোদন উপাখ্যান
 
 
The REDTIMESBD is not responsible for the content of external internet sites.
 
News Sources Contact Us
About redtimesbd.com Terms of Use  
Advertise With Us Privacy & Cookies  
Sitemap Developed By Mamunur Hossen