৯ আগস্ট ঢাকায় গণমিছিল: দেলোয়ার
|
|
ঢাকা, ২৭ জুলাই, রেডটাইমস বিডি ডটকম: আইনশৃখলা, দ্রব্যমূল্য, সন্ত্রাস, গ্যাস-পানি- বিদুৎ সংকট, সরকারের দমননীতি, দলীয় নেতাদের মুক্তির দাবিতে বিএনপি আগামী ৯ আগস্ট ঢাকায় গণমিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।
খোন্দকর দেলোয়ার বলেন, পল্টন ময়দান থেকে এই কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচির নেতৃত্ব দিবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, চলমান আন্দোলনের অংশ হিসেবে ৯ আগস্ট গণমিছিলের কর্মসূচি ঘোষণা করছি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এই কর্মসূচির ডাক দিয়েছেন।
অতীতে এরকম গণমিছিল অনেক হয়েছে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালে এরকম গণমিছিল করেছে বলে মন্তব্য করেন তিনি।
গণমিছিলের কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলে জানান বিএনপি মহাসচিব। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জের তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়ে দেলোয়ার বলেন অবিলম্বে এই ভ্যাট প্রত্যাহার করুণ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব আমানউলহ আমান, রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, খায়রুল কবির খোকন, মাসুদ আহমেদ তালুকদার, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরফত আলী সুপু, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। রেডটাইমস বিডি ডটকম/ ই এইচ/ আই এইচ/ জে এইচ
WARNING: Any unauthorised use or reproduction of redtimesbd.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |
| |
| |
| |
|
|
|
| |
| Related News |
| No more Related News Found |
|
|
| |
|
|
|
|
| |
| |
|
|
|